ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ - এবিসি আইটি পার্ক এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - সাপ্তাহিক বন্ধ থাকবে।

টার্মস – কন্ডিশনস অ্যান্ড রিফান্ড পলিসি

টার্মস এবং কন্ডিশনস:

আপডেটেডঃ ০৩ মার্চ ২০২৬

যে কোনও প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পূর্বে তাদের টার্মস এবং কন্ডিশনস পুরোপুরি পড়া উচিত।

 

১) আপনার অ্যাকাউন্টের তথ্য (লগইন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড) কারও সাথে শেয়ার করা যাবে না, এটি কেবল একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। আপনি যদি কারও সাথে আপনার অ্যাকাউন্টের (লগইন তথ্য) শেয়ার করেন তবে আপনার অ্যাকাউন্টটি যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনি আর আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন না এবং কোর্স গুলোতে অ্যাক্সেস করতে পারবেন না।

 

২) কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস ( ভিডিও, থিম, প্লাগিন, পিএসডি, ইত্যাদি ) যেকোনভাবে ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আমি আশা করি আপনি এরকম কোন কাজ করবেন না যেটা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে। এই কোর্স গুলো তৈরি করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, আশা করি আপনি আপনার বিবেচনা বোধ থেকে বিষয়টি বিবেচনা করবেন।

 

৩) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যে কোনও ভিডিও ডাউনলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আপনাকে বুঝতে হবে যে আমরা যদি ভিডিওগুলি ডাউনলোড করার অনুমতি দিতাম তবে আমরা ডাউনলোড অপশনটি রাখতাম। দয়া করে, পাইরেসি থেকে বিরত থাকুন।

 

৪) অনুগ্রহ করে ফেসবুক পেজে, এবিসি আইটি পার্কের যেকোন ফেসবুক গ্রুপে যেকোন ধরণের ব্যক্তিগত আক্রমণ এবং হিংসাত্মক শব্দ, বাক্য ব্যবহার থেকে বিরত থাকুন। এ ধরণের কাজ করলে আপনাকে গ্রুপ থেকে ব্যান করা হবে এবং আপনি নিজের অ্যাকাউন্টটি ও হারাতে পারেন।

 

৫) এবিসি আইটি পার্ক সম্পর্কে কেউ কোন অসত্য তথ্য প্রচার করলে, সেখানে গিয়ে আমাদের কোন শিক্ষার্থী সহমত প্রকাশ করলে আমাদের গ্রুপ থেকে তাকে নিজ দায়িত্বে লিভ নেয়ার অনুরোধ রইল নতুবা এবিসি আইটি পার্ক তার বিরুদ্ধে যেকোন অ্যাকশন নিতে পারে। এবিসি আইটি পার্ক সব সময় একটা পজিটিভ কমিউনিটি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

৬) এবিসি আইটি পার্ক ফ্যামিলিতে যুক্ত হওয়া বা যেকোন কোর্স কেনা শিক্ষার্থীদের ছবি, ফীডব্যাক (রিভিউ) আমরা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এ প্রমোশনের ক্ষেত্রে প্রয়োজনে ব্যবহার করতে পারি।

 

৭) আপনি কেবল যেকোন একটা ডিভাইস দিয়েই আমাদের ওয়েবসাইটে লগইন করতে পারবেন, মাল্টিপল ডিভাইসে লগইন করতে পারবেন না। আমরা আপনাকে রেকমেন্ড করব আপনার কম্পিউটার থেকে লগইন করার জন্য তাহলে ভিডিও গুলো সুন্দরভাবে দেখতে ও প্র্যাকটিস করতে পারবেন।

 

৮) আমাদের কোন কোর্সের মেয়াদ কতদিন থাকবে অর্থাৎ ভিডিও এক্সেস কতদিন থাকবে সেটা আমাদের সেলস পেজে উল্লেখ করা আছে। আমার অমুক সমস্যা ছিল এ কারণে দেখতে পারি নাই, কিছুদিন বাড়িয়ে দেন এই টাইপের কোন রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়। কোর্সের এক্সেস চলে গেলে পুনরায় ইনরোল করে এক্সেস নিতে হবে।

 

৯) লাইভ কোর্স ব্যতীত রেকর্ডেড কোর্সে কোন ওয়ান টু ওয়ান সাপোর্ট দেয়া হয়না। ফেসবুক গ্রুপে প্রশ্ন করা যায় এবং সেখানে আমরা লিখে যতটুকু সম্ভব হয় উত্তর দেয়ার চেষ্টা করি, কিন্তু কোন প্রকার পার্সোনাল সাপোর্ট দেয়া হয়না। সো, রেকর্ডেড কোর্সের শিক্ষার্থীরা লাইভ (ওয়ান টু ওয়ান) সাপোর্ট চাইলে আমাদের পেইড লাইভ সাপোর্ট সার্ভিস নিতে হবে। বিস্তারিত স্টুডেন্ট ড্যাশবোর্ড প্যানেলে দেয়া রয়েছে, ওয়েবসাইটে লগইন করলে – সেখানে চেক করে দেখতে পারবেন।

 

১০) এবিসি আইটি পার্ক থেকে যে কোন কোর্স কেনার ক্ষেত্রে, ধরে নেওয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়েছেন এবং তাতে সম্মত হয়েছেন।

 

১১) কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন।

 

রিফান্ড পলিসি:

১) পেইড কোর্স কেনার পূর্বে আমাদের ওয়েবসাইট থেকে কিছু ফ্রি কোর্স দেখে আমাদের বুঝানোর ধরণ, ভিডিও এর কোয়ালিটি ইত্যাদি যাচাই করে, নিশ্চিত হয়ে নিন যে – আমাদের ভিডিও দেখে আপনি সবকিছু বুঝছেন কি না এবং নিজে কাজ করতে পারবেন কি না। যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলেই কেবল ইনরোল করুন। কোন ভিডিও ফীডব্যাক কিংবা প্রমোশনাল ভিডিও দেখে ইনরোল করে ফেলবেন না। কোর্সে ইনরোল করার পর কোন ধরনের রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করা হবে না।

 

২) ভুল বশত/ টেকনিক্যাল সমস্যার কারণে কোন কোর্স কিনতে গিয়ে ডাবল পেমেন্ট করা হয়ে গেলে বা একই কোর্স দুইবার কেনা হয়ে গেলে আমাদেরকে বিস্তারিত প্রমাণাদিসহ প্রেরণ করতে হবে। এবং সেটা প্রমাণিত হলে আগামী ৩০ দিনের মধ্যে অতিরিক্ত পেমেন্ট রিফান্ড করা হবে।

 

 

বিশেষ নোটঃ দেখুন জন্ম -মৃত্যুর মালিক আল্লাহ্ তায়ালা। কার কখন দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ জানিনা এবং আমার চলে যাওয়ার পর আমার ওয়েবসাইটের কি হবে সেটাও জানিনা। একটা ওয়েব সাইট পরিচালনা করার জন্য ডোমেইন, হোস্টিং এর প্রয়োজন হয় এবং এগুলো মাসে বা বছরে রিনিউ করতে হয় অন্যথায় এগুলো আর কাজ করে না। আল্লাহ্ না করুক আমি মারা গেলে সেটা যদি নিয়মিত পরিশোধ না করা হয় তাহলে ওয়েবসাইটে আর কেউ এক্সেস করতে পারবেন না। সো, আমার মৃত্যুর পর এই ক্ষেত্রে আমাকে কেউ দায়ী করতে পারবেন না বা আমি দায়ী থাকব না – এই শর্ত যদি মেনে আমাদের কোর্স নিতে চান তাহলে নিতে পারেন, অন্যথায় আমাদের কোর্স না কেনার জন্য অনুরোধ রইল।

 

জানি উপরের লেখা পড়ে হয়ত অনেকেই অবাক হয়েছেন কিন্তু আমি আমার দিক থেকে সবসময় স্বচ্ছ থাকতে চাই তাই কথাগুলো বলা।

 

ধন্যবাদ
মোঃ আরিফুল ইসলাম
প্রোপাইটার, এবিসি আইটি পার্ক

অনুগ্রহ করে নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে - নিচের "Submit" বাটনে ক্লিক করবেন

Do You Have Domain & Hosting
What's Your Budget For Building eCommerce Website (Without Domain Hosting)